নেক কাজে প্রতিযোগিতা
××× নেক কাজে প্রতিযোগিতা×××
Monzurul Haque
বর্তমানে মানুষদের মাঝে প্রতিযোগিতা চলছে কে কত বেশি দুনিয়া উপার্জন করতে পারে। অমুক একটি ফ্ল্যাট কিনেছে আমি দুইটি ফ্ল্যাট কিনবো। অমুক পাজেরো গাড়ি কিনেছে আমি তার চেয়েও দামি গাড়ি কিনব। দুনিয়া উপার্জনের জন্য দৈনিক শ্রমের সময় বাড়িয়ে দিচ্ছি। বেশি থেকে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি। কোথায় আসলাম কোথায় ছিলাম আবার কোথায় চলে যাব তা নিয়ে ভাববার সময় কোথায়? আমাদের ধ্যান , জ্ঞান ও মননে শুধু দুনিয়ার স্ট্যাটাস ও সমৃদ্ধি বৃদ্ধির চিন্তা সারাক্ষণ ঘুরপাক খায়। অথচ আমরা মুসলিম আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের চেতনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দের হওয়ার কথা ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গান দুনিয়া নিয়ে কোনো প্রতিযোগীতায় মত্ত থাকতেন না। কার কত সম্পদ বেশি আছে সেদিকে লক্ষ করতেন না। বরং কি কত বেশী আমল করে সেদিকেই তাদের লক্ষ্য ছিল।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - وَهَذَا حَدِيثُهُ - قَالاَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، - رضى الله عنه - يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ مَالاً عِنْدِي فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَبْقَيْتَ لأَهْلِكَ " . قُلْتُ مِثْلَهُ . قَالَ وَأَتَى أَبُو بَكْرٍ - رضى الله عنه - بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَبْقَيْتَ لأَهْلِكَ " . قَالَ أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ . قُلْتُ لاَ أُسَابِقُكَ إِلَى شَىْءٍ أَبَدًا .
‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ:
একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে সদাক্বাহ করার নির্দেশ দেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে মালও ছিল। আমি (মনে মনে) বললাম, আজ আমি আবূ বাকর (রাঃ) এর অগ্রগামী হবো, যদিও আমি কোনো দিন দানে তার অগ্রগামী হতে পারিনি। কাজেই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে জিজ্ঞেস করলেনঃ পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছো? আমি বললাম, এর সম-পরিমাণ। ‘উমার (রাঃ) বলেন, আর আবূ বাকর (রাঃ) তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করলেনঃ পরিবারের জন্য কী অবশিষ্ট রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ আর তাঁর রসূলকে রেখে এসেছি। তখন আমি (‘উমার) বললাম, আমি কখনো কোনো বিষয়েই আপনাকে অতিক্রম করতে পারবো না।
সুনানে আবু দাউদ, হাদিস নং ১৬৭৮
হাদিসের মান: হাসান হাদিস
No comments