নেক কাজের আকাঙ্ক্ষা আল্লাহর মেহমান

 ।।নেক কাজের আকাঙ্ক্ষা আল্লাহর মেহমান ।।

      Monzurul Haque 

আল্লাহ সুবহানাতায়ালা খুশি হয়ে বান্দার মনে যেকোনো নেক কাজের আগ্রহ যেকোনো মুহূর্তে দিতে পারেন। এটি আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ দয়া। কার প্রতি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই দয়া করবেন তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না।

যেমন কারো বাড়িতে কখন আত্মীয়-স্বজন মেহমান আসবেন তা বলা যায় না। তবে মেহমান আসলে যদি তার আদর আপ্যায়ন সঠিকভাবে করা হয়। যথাযোগ্য আচার আচরণ প্রদর্শন করা হয় তবে মেহমান আবারো আসার চেষ্টা করবেন। 

আর যদি মেহমানকে অবহেলা করা হয় তবে আর কোনদিন আসার আগ্রহ দেখাবেন না।

ঠিক তেমনি আপনার হৃদয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোন ভালো কাজ বা নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করেন তবে এ নেয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন। এবং কোনরূপ সময় অতিবাহিত না করে যথাসাধ্য খুবই তাড়াতাড়ি নেক কাজটি করে ফেলুন।

তবেই আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে আরো বেশী বেশী নেক কাজ করার মতো আগ্রহ দান করবেন।

আর যদি সময়ক্ষেপন করেন, আলসেমি করেন অথবা অবহেলা করেন তবে এই মেহমান কিন্তু হয়তো আর আসবেনা।।

No comments

Powered by Blogger.