মুমিনদের ক্ষেত্রে শয়তানের অস্ত্র

 ।। মুমিনদের ক্ষেত্রে শয়তানের অস্ত্র।।

              Monzurul Haque 

শয়তান ঈমানদারদেরকে এই বলে ধোঁকা দেয় না যে অমুক নেক কাজটি খারাপ কাজ। কারণ শয়তান ভালো করেই জানে  নেক কাজ কে খারাপ কাজ বলে মুমিন ব্যক্তি কে তা থেকে বিরত করা যাবেনা। বরং শয়তান কঠোর চতুরতা ও চালবাজির আশ্রয় নেয়। 

বান্দা যখন কোন ইসলামিক আলোচনা শুনে অথবা কোরআন ও হাদিস পড়ে কোন নেক কাজের প্রতি আগ্রহ শীল হয়ে পড়ে তখন শয়তান বান্দাকে এই বলে ধোঁকা দেয় যে এই নেক কাজটি ভালো কাজ তবে এখন করার প্রয়োজন নেই একটু পরে করা যাবে অথবা আগামীকাল করা যাবে কিংবা আগামী সপ্তাহ থেকে করব। এইসব বুঝিয়ে-সুজিয়ে আপাতত যখন কোন নেক কাজ থেকে বিরত রাখা যায় তারপর হয়তো আগামী কাল সেটি বান্দার স্মরণে থাকবে না। বা স্মরণে থাকলেও আগের মত আগ্রহ থাকবে না।

সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলেন,

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ  کَآفَّۃً  ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۸﴾

হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।

No comments

Powered by Blogger.